বগুড়ায় মদ্যপ অবস্থায় চাকুসহ বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি গ্রেফতার

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২২ ২৩:০৬ ।
প্রধান খবর
পঠিত হয়েছে ১৮৩ বার।

বগুড়ায় মদ্যপ অবস্থায় চাকুসহ বঙ্গবন্ধু সৈনিক লীগ জেলা কমিটির সভাপতি সবুজ সওদাগরকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ৯টার দিকে শহরের টেম্পল রোডে জেলা আওয়ামী লীগ অফিসের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। সবুজ সওদাগর শহরের সুত্রাপুর এলাকার মৃত সিরাজ সওদাগরের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার সেকেন্ড অফিসার এসআই মঞ্জুরুল হক ভুঞা।

 

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি বলেন, 'রাত ৯টার দিকে জেলা আওয়ামী লীগ অফিসের সামনে মদ্যপ অবস্থায় সবুজ বার্মিজ চাকু বের করে চাঁদাবাজি করার চেষ্টা করে। খবর পেয়ে  সদর থানা পুলিশ পৌঁছে সবুজকে বার্মিজ চাকুসহ গ্রেফতার করে।' 

তিনি আরও বলেন, 'গ্রেফতারকৃত সবুজের বিরুদ্ধে  অস্ত্র আইনে মামলা হবে।'