বগুড়া-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মাওলানা তোহার গণসংযোগ

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩০ জুলাই ২০২৫ ১৬:২৩ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ১২৮ বার।

কেন্দ্রীয় ওলামা দলের সাবেক যুগ্ম-আহ্বায়ক আলহাজ্ব মাওঃ ফজলে রাব্বি তোহা তারেক রহমানের স্বপ্নের বাংলাদেশ বির্ণিমানের ৩১ দফার লিফলেট বিতরণ ও গনসংযোগ করেছেন। মঙ্গলবার বিকালে উপজেলার বুড়ইল ইউনিয়নের কালানী বাজার, কাওরান বাজার, ধুন্দার বাজার, কদমকুড়ি মোড় ও মুরাদপুর বাজারে তিনি ৩১ দফার লিফলেট বিতরণ ও গনসংযোগ করেন।

 

 

সেময় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি ফারুকুল ইসলাম ফারুক, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল হাকিম, রাশিদুল বারী মহবত, বাকি বিল্লাহ, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান, পৌর শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুস সালাম, পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান সোহেল, সোহেল রানা, বিএনপি নেতা হাফিজার রহমান, আব্দুল জলিল, আব্দুর রশিদ, রমজান আলী, আব্দুল মুমিন, পারভেজ মোশারফ, আব্দুল হাকিম, আব্দুল মোমিন, বাইজিদ, মোফা, মেহেরুল, সিদ্দিক ও রতন প্রমুখ উপস্থিত ছিলেন।