বগুড়ায় ডিস লাইনের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যবসায়ীর মৃত্যু

শেরপুর( বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ৩০ জুলাই ২০২৫ ১৮:৩৫ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ১৪২ বার।

বগুড়ার শেরপুর পৌর শহরের খন্দকারপাড়া এলাকায় ডিস লাইনের বিদ্যুৎচালিত তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লিমন (৪০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বুধবার (২৮ জুলাই) বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত লিমন ওই এলাকার রাজা ড্রাইভারের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন ধরে লিমনের বাড়ির ডিস লাইনের সংযোগ বিচ্ছিন্ন ছিল। বিকেলে তিনি নিজেই সংযোগটি পুনরায় চালু করার চেষ্টা করেন। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎচালিত ডিস লাইনের তারের সংস্পর্শে এসে তিনি গুরুতরভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন।

 

পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক লিমনকে মৃত ঘোষণা করেন।

 

শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈনুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। আইনগত প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলেও তিনি জানান।