বগুড়ায় যুবলীগ নেতা গ্রেপ্তার

শেরপুর( বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৫ ১২:৫০ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ৪৭৫ বার।

বগুড়ার শেরপুরে যুবলীগ নেতা মো. মাহফুজুর রহমান মনিরকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি শেরপুর পৌর শহরের উত্তরসাহা পাড়া গ্রামের মৃত মাহবুবুর রহমানের ছেলে এবং শেরপুর পৌর যুবলীগের সহ-সভাপতি ছিলেন।সোমবার (২ সেপ্টেম্বর) রাত পৌনে ৮টার দিকে উপজেলার সালফা এলাকা থেকে তাকে আটক করা হয়।

 

জানা যায়, ২০২৩ সালের ১৫ নভেম্বর বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শেরপুর বাসস্ট্যান্ডের খেজুরতলা এলাকায় একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

 

অভিযোগ রয়েছে, ওই মিছিলে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা হামলা চালান, ককটেল বিস্ফোরণ ঘটান এবং বিএনপির দলীয় কার্যালয়ে ভাঙচুর চালিয়ে প্রায় এক লাখ টাকার ক্ষতি সাধন করেন।

 

এই ঘটনার প্রেক্ষিতে ২০২৪ সালের ২৮ সেপ্টেম্বর শেরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু থানায় মামলা দায়ের করেন।

 

মামলার তদন্তে যুবলীগ নেতা মাহফুজুর রহমান মনিরের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ার দাবি করেছে পুলিশ।

 

শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।