বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৫ ২৩:১১ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ৪০৬ বার।

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বগুড়ার শাজাহানপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. মেহেদী হাসান সুমন (২৫) গ্রেপ্তার হয়েছেন। তিনি ৮ নম্বর চোপীনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি।

শাজাহানপুর উপজেলার শাহানগর গ্রামের মৃত মন্তেজার রহমানের ছেলে সুমনকে মঙ্গলবার রাত ১২টা ১০ মিনিটে শাহানগর বাজার থেকে গ্রেপ্তার করা হয়।

 

শাজাহানপুর থানার মামলা নং-৩০, তারিখ ২৮ সেপ্টেম্বর ২০২৫; ধারা ৯(৩)/১০/১১/১৩ সন্ত্রাসবিরোধী আইন ২০০৯-এর তদন্তে তিনি সন্দিগ্ধ আসামি হিসেবে চিহ্নিত হন।

 

শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম শফিক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

পুলিশের এই কর্মকর্তা জানান, সুমনের বিরুদ্ধে এর আগেও মামলা রয়েছে। ২০২৪ সালের ১৭ অক্টোবর শাজাহানপুর থানায় এফআইআর নং-১২, জি আর নং-৩১২ মামলা হয়। ওই মামলায় তাঁর বিরুদ্ধে দণ্ডবিধির ১৪৩/৩৪১/৩২৩/৩২৫/৩০৭/৫০৬/১১৪/৩৪ ধারায় অভিযোগ আনা হয়। পরবর্তীতে চার্জশিট নং-১৮৯, তারিখ ৩০ জুন ২০২৫-এ তাঁকে অভিযুক্ত করা হয়।