বগুড়ায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৫ ১৫:৩৯ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ৩৭৮ বার।

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বগুড়ার শাজাহানপুরে সাবেক ছাত্রলীগ নেতা মো. শাকিরুল আলম শাকিল (৩৫) গ্রেপ্তার হয়েছেন। তিনি বগুড়া জেলা ছাত্রলীগের সাবেক সদস্য।শাজাহানপুর উপজেলার বেতগাড়ী (বটতলা) এলাকার মো. মহসিন আলীর ছেলে শাকিলকে ১ অক্টোবর সন্ধ্যায় বেতগাড়ী বটতলা এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

 

পুলিশ জানায়, শাজাহানপুর থানার মামলা নং-৩০, তারিখ ২৮ সেপ্টেম্বর ২০২৫; ধারা ৯(৩)/১০/১১/১৩ সন্ত্রাসবিরোধী আইন ২০০৯-এর তদন্তে তিনি সন্দিগ্ধ আসামি হিসেবে চিহ্নিত হন।এছাড়া শাকিলের বিরুদ্ধে পূর্বেও একাধিক মামলা রয়েছে। 

 

শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম শফিক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।