আমরা আর কোন বিভক্তি চাই না, সবাই মিলে একসাথে এই দেশটা গড়তে চাই : ডা. মোস্তফা ফয়সাল পারভেজ
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৫ ১৭:৪১ ।
বগুড়ার খবর
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কাহালু ও নন্দীগ্রাম উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরির্দশন করেন বগুড়া-৪ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. মোস্তফা ফয়সাল পারভেজ।
বুধবার রাতে পূজা মণ্ডপ পরিদর্শনের সময় তিনি উপস্থিত ভক্তদের উদ্দেশ্যে বলেন, আমরা আর কোন বিভক্তি চাই না, আমরা চাই হিন্দু-মুসলিম সবাই মিলে একসাথে বাংলাদেশটাকে গড়তে। আমরা কাহালু ও নন্দীগ্রামকে উন্নয়নের মডেল হিসেবে গড়তে চাই। আপনাদের সহযোগিতাই আমরা এই সোনার বাংলা গড়বো।
পূজা মণ্ডপ পরিদর্শনের সময় তাঁর সাথে জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আরও পড়ুন