বুলেট প্রুফ বাসে ৩০০ ফিটের পথে তারেক রহমান
পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৫ ১৩:১৩ ।
দেশের খবর
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গাড়িবহরটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩০০ ফিটের উদ্দেশে রওনা দিয়েছেন। এসময় তিনি লাল রংয়ের একটি বুলেটপ্রুফ বাসে থেকে নেতা-কর্মীদের উদ্দেশে হাত নাড়াতে থাকেন।
কড়া নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে তারেক রহমানের গাড়ি বহরটি। তিন-চারটি নিরাপত্তার বেষ্টনীর মধ্যে তারেক রহমানের গাড়ি বহরটি দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে ৩০০ ফিটের উদ্দেশে রওনা হয়।
এসময় তারেক রহমান গাড়ির চারপাশে নেতাকর্মীরাও বাসটির চারপাশে নিরাপত্তা বেষ্টনী তৈরি করতে দেখা যায়।
আরও পড়ুন