মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:৪৫ ।
দেশের খবর
পঠিত হয়েছে ১৫৫ বার।

নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে জয়লাভ করে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। সে লক্ষে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে দলটির নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিয়েছেন। বিকেলে শপথ নেবেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে যারা শপথ নেবেন, তাদের ইতোমধ্যে আমন্ত্রণ জানানো শুরু করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

 

যারা ডাক পেয়েছেন

 

মন্ত্রী হওয়ার ডাক পেয়েছে চাঁদপুর–১ আসনের সংসদ সদস্য এহছানুল হক মিলন, বরিশাল–১ আসনের সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন, সিলেট-১ (মহানগর ও সদর) আসনে খন্দকার আবদুল মুক্তাদীর, সিলেট-৪ আসনের আরিফুল হক চৌধুরী, কুমিল্লা-৩ আসনের কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এবং অন্তর্বর্তী সরকারে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী হওয়ার জন্য ফোন পেয়েছেন।

 

প্রতিমন্ত্রী হিসেবে কিশোরগঞ্জ–৬ আসনের শরীফুল আলম, পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের নুরুল হক (নুর), বগুড়া -২ আসনের মীর শাহে আলম, পঞ্চগড়–২ (বোদা ও দেবীগঞ্জ) আসনের ফরহাদ হোসেন আজাদ, জামালপুর–১ (দেওয়ানগঞ্জ–বকশীগঞ্জ) আসনের এম. রশিদুজ্জামান মিল্লাত এবং জাকারিয়া তাহের (সুমন) ফোন পেয়েছেন।

 

টেকনোক্রেট প্রতিমন্ত্রী হিসেবে ঢাকা-১৬ আসন থেকে হেরে যাওয়া সাবেক ফুটবলার আমিনুল হক এবং হাজি আমিনুর রশীদ ইয়াছিন ফোন পেয়েছেন।