হিরোনবালা ফাউন্ডেশনের সেহেরী বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:২৪ ।
পঠিত হয়েছে বার।

পবিত্র রমজানে মানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়ে হিরোনবালা ফাউন্ডেশন নিয়মিত সেহেরী বিতরণ কার্যক্রম পরিচালনা করেছে। এরই ধারাবাহিকতায় বুধবার ভোররাতে বগুড়া শহরের রেলস্টেশন এলাকায় সেহেরী বিতরণ করেছে ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকরা।

 

ট্রেনের অপেক্ষায় থাকা গাইবান্ধা নিবাসী ফজলুল করিম বলেন, রোজার মাসে ইফতার বিতরণ নিয়ে অনেক কর্মসূচি দেখেছি, কিন্তু সেহেরী বিতরণের কাজ এই প্রথম দেখলাম। এরকম উদ্যোগ খুবই ভালো ব্যাপার।

 

 

ফাউন্ডেশনের সভাপতি শুভ্রা সাহা বলেন রাতের শেষ প্রহরে কিছু মানুষের মুখে হাসি ফোটাতে নিয়মিত সেহেরী বিতরণ করছে হিরোনবালা ফাউন্ডেশন। আমাদের সীমিত সামর্থ নিয়ে আমরা মানুষের পাশে, মানবতার পথে কাজ করে চলছি। যে কেউ আমাদের কাজের সাথে যুক্ত হতে পারেন। সহযোগিতার জন্য যোগাযোগ-০১৯৩৮৯৯৬৬৮৬ ।


আরও পড়ুন