জাতীয় কবিতা মঞ্চের প্রতিষ্ঠাতা সভাপতি কবি মাহমুদুল হাসান নিজামীর মৃত্যুতে বগুড়া কমিটির শোক

প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশ: ০৫ মার্চ ২০২৬ ১৭:৫৬ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে বার।

জাতীয় কবিতা মঞ্চের প্রতিষ্ঠাতা সভাপতি (ঢাকা), দৈনিক ডেসটিনি পত্রিকার সম্পাদক, কবি ও গবেষক মাহমুদুল হাসান নিজামী আর নেই। তিনি বৃহস্পতিবার অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মারা যান। পরে তার মরদেহ এ্যাম্বুলেন্স এ করে ঢাকায় নেয়া হয়। তার মৃত্যুতে জাতীয় কবিতা মঞ্চ বগুড়া জেলা শাখা শোক প্রকাশ করেছে। মরহুমের রুহের মাগফেরাত কামনা করে, শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছে বগুড়া শাখার সদস্যরা। এক বিবৃতিতে জাতীয় কবিতা মঞ্চ বগুড়া জেলা শাখার সভাপতি কবি ফাতেমা ইয়াসমিন, সহ সভাপতি কবি রওশন রোজী, জাহাঙ্গীর মাহমুদ, সাধারণ সম্পাদক সাদেকুর রহমান সোহাগ, সহ সাধারণ সম্পাদক কবি মাজেদুর রহমান, দপ্তর সম্পাদক প্রীতি দত্ত, কোষাধ্যক্ষ পাপিয়া সুলতানা, সাংগঠনিক সম্পাদক পিংকু আহম্মেদ, নির্বাহী সদস্য ফারজানা করিম, আনিছুর রহমান, আব্দুল মান্নানসহ অন্যান্য কবিবৃন্দ শোক প্রকাশ করেন। অনুরুপ শোক প্রকাশ করেছেন বগুড়া শব্দকথন সাহিত্য আসরের কবিবৃন্দ।