বগুড়ায় দুই অতিরিক্ত পুলিশ সুপার বদলি

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৮ মার্চ ২০২৬ ১৯:২৮ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ১৩০ বার।

বগুড়ায় কর্মরত দুই অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি করা হয়েছে। রবিবার (৮ মার্চ) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনে এ বদলির আদেশ জারি করা হয়।

 

প্রজ্ঞাপন অনুযায়ী, বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুরকে পঞ্চগড় জেলা পুলিশে বদলি করা হয়েছে। একই সঙ্গে শেরপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সজীব শাহরীনকে বাগেরহাট জেলার মোরেলগঞ্জে বদলি করা হয়েছে।

 

 

অন্যদিকে, শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রায়হান উদ্দিন মুরাদকে বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। এছাড়া স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) এর অতিরিক্ত পুলিশ সুপার শামস ই তারবীজকে বগুড়ার শেরপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।