সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সদস্য হলেন বগুড়ার কালাম আজাদ
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১১ মার্চ ২০২৬ ২২:০০ ।
বগুড়ার খবর
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আগামী তিন বছর মেয়াদি ট্রাস্টি বোর্ড গঠন করা হয়েছে। এতে সদস্য হিসেবে মনোনীত হয়েছেন বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক দিনকাল-এর বিশেষ প্রতিনিধি কালাম আজাদ।
বুধবার (১১ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব খাদিজা তাহেরা ববি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
১৩ সদস্যবিশিষ্ট এই ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এবং সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক বাসির জামাল। গত ২৩ ফেব্রুয়ারি ট্রাস্টের ৩৯তম বোর্ড সভায় এ ট্রাস্টি বোর্ড গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।
জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
আরও পড়ুন