বগুড়া জীবনানন্দ পরিষদের কবিতা পাঠ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার
বগুড়া জীবনানন্দ পরিষদের আয়োজনে কবিতা পাঠ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে শহরের ম্যাক্স মোটেলে অনুষ্ঠিত কবিতা পাঠ ও ইফতার মাহফিলে প্রধান আলোচক ছিলেন বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক শারিফুল হক জুয়েল। সংগঠনের সভাপতি কবি প্রাবন্ধিক খৈয়াম কাদের এর সভাপতিত্বে অনুষ্ঠিত কবিতা পাঠ ও ইফতার মাহফিলে সম্মানিত অতিথি ছিলেন বগুড়া ইয়ুথ কয়্যারের সভাপতি আতিকুর রহমান মিঠু,দৈনিক ইনকিলাবের বগুড়া ব্যুরো চীফ মহসিন আলী রাজু, বগুড়া লেখক চক্রের সভাপতি কবি ইসলাম রফিক, সরকারি আজিজুল হক কলেজ এর সহকারী অধ্যাপক শিক্ষাবিদ আশিকুর রহমান, স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি বিশ্বজিৎ দাশ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক অনন্য রাসেল। ইফতার মাহফিলের পূর্বে কবিতা পাঠ করেন হাবীবুল্লাহ জুয়েল, আমির খসরু সেলিম,এস এম আনিছুর রহমান, মজিদ হারুন, কবি দ্বীপ সরকার, কবি মাহাবুব টুটুল, কবি সিকতা কাজল, কবি শাহানূর শাহিন, প্রতত সিদ্দিক, সাহানা আক্তার জুয়েল মল্লিক, কবি শাকিবুল শাকিল, বখতিয়ার হোসেন।