বগুড়া থিয়েটার পরিবার ঢাকার ইফতার মাহফিল ও আলোচনা সভা

প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশ: ১৫ মার্চ ২০২৬ ২১:৩১ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে বার।

রাজধানীতে বগুড়া থিয়েটার পরিবার ঢাকার ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত। উক্ত ইফতার মাহফিল ও আলোচনা সভাটি শনিবার সন্ধ্যায় বাংলামোটরে অবস্থিত সুন্দরম এর সভাকক্ষে অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিল পরবর্তী আলোচনা সভাটি সভাপতিত্ব করেন বগুড়া থিয়েটার পরিবার ঢাকার আহ্বায়ক জুলফিকার হুসাইন সোহাগ। সদস্য সচিব ফজলুল হক সাকীর সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ গ্রাম থিয়েটারের দপ্তর সম্পাদক জুবায়ের শিবলী, ঢাকা থিয়েটারের নাট্যকর্মী ওয়াহিদ আনসার হিল্লোল, ঢাকা থিয়েটারের সদস্য মোতাহার আলী রাজু, ঢাকাস্থ বৃহত্তর বগুড়া সমিতির সহ-সভাপতি জিন্নাতুল ইসলাম তপন, বগুড়া থিয়েটার পরিবার ঢাকার সিনিয়র সদস্য কাজী রফিকুল ইসলাম, ফিরোজ আহম্মেদ, সোমা ফারহা মুমু, আল কুবরুন নাহার কসমিক, সাজু আহমেদ, মাসউদ করিম, লেনিন ফিরোজী, বুলবুল আহমেদ জয়, মিঠুন মাহিন মোহন্ত,মাহমুদুল হাসান মিথেন, পৌষরাম সরকার, মিশু চৌধুরী এবং সিজুল ইসলাম।

 

সভায় বগুড়া থিয়েটার পরিবার ঢাকার আয়োজনে ঈদপুর্নমিলনী, পহেলা বৈশাখ উদযাপন, নাট্যকর্মীদের তথ্যসম্বলিত ডিরেক্টরি প্রকাশ এবং নাটক মঞ্চায়নের সিদ্ধান্ত নেয়া হয়। আগামী মে মাসে বগুড়া থিয়েটারের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ঢাকায় তৌফিক হাসান ময়না রচিত ও নাসির উদ্দিন ইউসূফ বাচ্চু নির্দেশিত “কথা পুণ্ডবর্ধন” নাটক মঞ্চায়নের সিদ্ধান্ত গ্রহণ করা হয় যেখানে বগুড়ার এবং ঢাকার নাট্যকর্মীরা অংশ নেবেন।

 

এছাড়াও আলোচকরা বগুড়ার সংস্কৃতিকর্মীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে বর্তমান সরকারের তথ্য মন্ত্রণালয় কর্তৃক বগুড়ায় বাংলাদেশ বেতার এর পূর্ণাঙ্গ কেন্দ্র এবং বাংলাদেশ টেলিভিশনের কেন্দ্র স্থাপনের উদ্যোগের জন্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। সেইসাথে এই উদ্যোগ দ্রুত বাস্তবায়নের জন্য জোর দাবি জানান নাট্যকর্মীরা।