সারা দেশে বৃষ্টি নিয়ে নতুন তথ্য দিল আবহাওয়া অফিস
পুণ্ড্রকথা ডেস্ক
ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ চমকানোর সঙ্গে বজ্রসহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
সোমবার (১৬ মার্চ) সকালে আবহাওয়ার সবশেষ পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
এ অবস্থায় সোমবার থেকে শুক্রবার পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সব বিভাগে বা জেলায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই।
এ ছাড়া এ সময়ে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে মাঝে কিছুটা ওঠানামা কমতে পারে।
বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ের শেষের দিকে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির প্রবণতা করতে পারে।
বর্ধিত ৫ (পাচঁ) দিনের আবহাওয়ার অবস্থা—এ সময়ের শেষের দিকে বৃষ্টি/বজ্রবৃষ্টির প্রবণতা কমতে পারে।