বগুড়ায় সনাতনী মহিলা সমাবেশে বিএনপি প্রার্থীকে জয়ী করার আহ্বান
স্টাফ রিপোর্টার
বগুড়া জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে সনাতনী মহিলা সমাবেশে বগুড়া সদর আসনের উপনির্বাচনে বিএনপি প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানানো হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেল ৫টায় শহরের চেলোপাড়া নাইট স্কুল মাঠে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি পরিমল চন্দ্র দাস।
সমাবেশে বক্তব্য দেন বগুড়া সদর আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, সহ-সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু হাসান, গাবতলী উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক এনামুল হক নতুন, বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার, সাধারণ সম্পাদক এম. আর হাসান পলাশ, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আরাফাতুর রহমান আপেল, সনাতনী সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পৌর শাখার সভাপতি পরিমল প্রসাদ রাজ, নববৃন্দাবন হরিবাসর মন্দির কমিটির সাধারণ সম্পাদক সমর দাস।
বক্তারা বলেন, বগুড়াকে এগিয়ে নিতে রেজাউল করিম বাদশাকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে। তারা সাম্য ও মানবিকতার ভিত্তিতে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
প্রার্থী রেজাউল করিম বাদশা বলেন, তিনি সকল শ্রেণি-পেশার মানুষের জন্য কাজ করতে চান এবং তার দরজা সবার জন্য উন্মুক্ত থাকবে। মেয়র থাকাকালে তিনি উন্নয়নের চেষ্টা করেছেন উল্লেখ করে বলেন, নির্বাচিত হলে উন্নয়নের সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করবেন।
তিনি আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে বগুড়াকে একটি সমৃদ্ধ নগরী হিসেবে গড়ে তুলতে তিনি চেষ্টা করবেন।