স্বাধীনতা দিবস উপলক্ষে মুনলাইটের উদ্যোগে বিভিন্ন কর্মসূচী পালিত

প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশ: ২৮ মার্চ ২০২৬ ১৯:৩৪ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে বার।

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মুনলাইট ডেভেলপমেন্ট সোসাইটির উদ্যোগে বিভিন্ন কর্মসূচী পালিত হয়েছে ।

কর্মসূচীর মধ্যে ছিল মুনলাইট ডেভেলপমেন্ট সোসাইটি পরিচালিত শহরের নাটাই পাড়ায় অবস্থিত মুনলাইট চিলড্রেনস হোমের নিবাসীদের নিয়ে আলোচনা সভা, বগুড়া শহরের সাতমাথায় এতিম,দুস্থ,প্রতিবন্ধী ও ছিন্নমূলদের মাঝে উন্নতমানের খাবার পরিবেশন ও গাবতলী উপজেলার সুবাদ বাজারে অবস্থিত মুনলাইট অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের শিশুদের নিয়ে আলোচনা সভা, জাতীয় পতাকা উত্তোলন, খেলাধুলা ও মুক্তিযুদ্ধ বিষয়ক বই পড়ানো হয় ।

খেলাধুলায় ও মুক্তিযুদ্ধ বিষয়ক বই পড়ায় যে সব প্রতিবন্ধী শিশু অংশগ্রহণ করেছে মুনলাইটের পক্ষ থেকে তাদের সবাইকে পুরষ্কার দেয়া হয়েছে ।

আলোচনাসভায় অংশগ্রহণ করেন, শিক্ষক তানিয়া,জেমি,রাবেয়া,রহিম বাদসা প্রমুখ ।