বগুড়ায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে আর.কে পরিবহনকে জরিমানা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৯ মার্চ ২০২৬ ১৩:৩৩ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ১১০ বার।

বগুড়ার শাহজাহানপুরে বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে আর.কে পরিবহনকে জরিমানা করা হয়েছে।

রবিবার (২৯ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার নয়মাইল বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস উর্মি।

 

তিনি জানান, নির্ধারিত ভাড়ার পরিবর্তে যাত্রীদের কাছ থেকে আদায় করা হচ্ছে এমন অভিযোগে অভিযান পরিচালনা করা হয়। বিষয়টি যাচাই করে আর.কে পরিবহনের কাউন্টারের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে উপস্থিত যাত্রীদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত ভাড়াও ফেরত দেওয়া হয়।

 

তিনি আরও জানান, যাত্রীদের ভোগান্তি রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।