বগুড়ায় শিক্ষার্থীর দায়িত্ব নিল ছাত্রদল, সাইকেল উপহার

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৬ ১৯:০১ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে বার।

বগুড়ার গাবতলী উপজেলার এতিম শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছেন জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ। স্কুলে যাতায়াত সহজ করতে এবং আত্মনির্ভরশীলতা বাড়াতে একটি বাইসাইকেল কিনে দেন। 

 

দিনমজুর বাবা মারা যাওয়ার পর থেকে দাদির কাছে থাকে কিশোর নিরব আহমেদ। সে কৃষ্ণচন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র। প্রতিদিন হেঁটে স্কুলে যেত। তার দাদির পক্ষে একটি সাইকেল কিনে দেওয়ার সামর্থ্য নেই। 

 

শুক্রবার বিকেলে উপজেলার দক্ষিণপাড়া ইউনিয়ন পরিষদ চত্বরে শিক্ষার্থী নিরবের হাতে সাইকেল তুলে দেন স্থানীয় ছাত্রদল নেতারা। শিক্ষা উপকরণসহ যাবতীয় সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ। 

 

শিক্ষার্থী নিরব আহমেদ জানায়, বাবা মারা যাওয়ার পর দাদির কাছে থাকি। লেখাপড়া চালিয়ে যাচ্ছি। বাড়ি থেকে স্কুল খানিকটা পথ দূরে। যাতায়াত খরচ সংকটে পায়ে হেঁটে যেতে হতো। নিয়মিত শিক্ষা কার্যক্রমে অংশ নিতে দেরি হচ্ছিল। দাদির পক্ষে বাইসাইকেল কিনে দেওয়ার সামর্থ্য নেই। লেখাপড়া সঠিকভাবে চালিয়ে যাওয়ার জন্য সাইকেল উপহার দিয়েছেন জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক। যাবতীয় সহায়তার জন্য আমার দায়িত্বও নিয়েছে ছাত্রদল। 

 

সাইকেল হস্তান্তরকালে উপস্থিত ছিলেন গাবতলী উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাকিব হোসেন, সহ সাংগঠনিক ফিরোজ আহম্মেদ, দক্ষিণপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক বাবু মিয়া, সদস্য সচিব মেহেদী হাসান শুভ।