হিন্দোল একাডেমির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬ ১৬:২৯ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে বার।

রোববার বগুড়া থিয়েটার কার্যালয়ের সেলিম আল দীন মঞ্চে বেলা ১১ টায় অনুষ্ঠিত হলো হিন্দোল একাডেমির আয়োজনে ও বগুড়া থিয়েটার, কলেজ থিয়েটার, ভোর হলো, দল অন্যরকম এর সহযোগিতায় ঈদ পুনর্মিলনী আড্ডা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

 

আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনাব কালাম আজাদ, সরকারি আজিজুল হক কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মতিয়ার রহমান সাজু, বগুড়া জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী শাহাজাদী লায়লা, বগুড়া থিয়েটারে সদস্য সচিব দ্বীন মোহাম্মদ দিনু, সিনিয়র নাট্যজন এটিএম নজরুল ইসলাম, রবিউল করিম, স্বর্গ্য তৌহিদ, প্রিয়াস চন্দ্র সহ বগুড়া থিয়েটার কলেজ থিয়েটারের নাট্যকর্মী ও শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন হিন্দোল একাডেমির পরিচালক সোবহানী বাপ্পি, আলোচনা সভাটি সভাপতিত্ব করেন হিন্দোল একাডেমীর সভাপতি জুলফিকার আলী সুইট। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অলক পাল।

 

হিন্দোল একাডেমীর শিক্ষার্থীদের মাঝে সংগীত পরিবেশন করে স্বনাম, আরাবী, সুহা, সূর্য, আদ্রিতা, সোয়াদ, শ্রেয়সী, রূপক, অনুশ্রী, পরম, সিদরাতুল, সুরা, দুয়া, শ্রীজয়া, অনন্যা, তৃষা, অঙ্কন, অর্পিতা, শ্রদ্ধা, সৃজন, তিষা, জিত, রঙ্গন ও বলরাম। কবিতা আবৃত্তি করে অনুশ্রী ও দিব্য। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করে তুনাজ্জিনা দুয়া। সাংস্কৃতিক অনুষ্ঠানে বাদ্যযন্ত্রে সহযোগিতা করেছেন যন্ত্রশিল্পী বাইজিদ নিবিড়, গালিব আমিরুল রকি, স্মরণ প্রমুখ।