শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬ ১৩:৩৮ ।
শিক্ষাঙ্গন
পঠিত হয়েছে ৫২ বার।

বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় ঢাকা মহানগরীর কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

 

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান শিক্ষামন্ত্রী।

 

তিনি জানান, রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস অনুষ্ঠিত হবে। শনিবার, সোমবার ও বুধবার শিক্ষার্থীরা স্কুলে উপস্থিত হয়ে অফলাইন ক্লাসে অংশ নেবেন।