নওগাঁর আত্রাইয়ে রেল লাইনের পাশ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬ ২০:৪১ ।
প্রতিবেশী জেলা
পঠিত হয়েছে বার।

নওগাঁর আত্রাইয়ে রেল লাইনের পাশ থেকে অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ । আজ সোমবার আত্রাই উপজেলা আহসানগঞ্জ স্টেশনের দক্ষিণ পাশে বিহারীপুর রেলগেট সংলগ্ন এলাকা থেকে এই মৃতদেহ উদ্ধার করা হয় । রাতের বেলায় কোন এক কাটা পড়ে ওই অজ্ঞাত যুবকের মৃত্যু হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছেন। মেয়েদের পরিচয় এখনো সনাক্ত করা যায়নি। 

বেলা ১১ টার দিকে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লাশ নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় সান্তাহার জিআইপি থানায় একটি মামলা দায়ের হয়েছে। 

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরের দিকে রেললাইনের পাশে কালো কালারের টি-শার্ট ও লুঙ্গি পরিহিত আনুমানিক ৩০ বছর বয়সের এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। 

এ ব্যাপারে সান্তাহার জি.আর.পি থানার এস.আই মাহফুজুর রহমান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী “লালমনি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই যুবকের মৃত্যু হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং লাশের পরিচয় শনাক্তের চেষ্টা অব্যাহত রয়েছে।