বগুড়ার ধুনট উপজেলা যুবদলের আংশিক কমিটি অনুমোদন

প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬ ১৪:২২ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে বার।

বগুড়া জেলা যুবদলের অধীনস্থ ধুনট উপজেলা যুবদলের আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নতুন এই কমিটিতে মোহাম্মদ আলী জনকে সভাপতি, আবু মুসাকে সিনিয়র সহ-সভাপতি, বুলবুল আহমেদ মিঠুকে সহ-সভাপতি, জাহিদুল ইসলাম মধুকে সাধারণ সম্পাদক, সাইদুজ্জামান নোমানকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, রফিকুল ইসলাম রফিককে যুগ্ম সাধারণ সম্পাদক, মনিবুর রহমানকে সাংগঠনিক সম্পাদক এবং বিএম সালমান সাদিক বন্ধনকে দপ্তর সম্পাদক করা হয়েছে।

কমিটি অনুমোদন উপলক্ষে ধুনট উপজেলা যুবদলের পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, বগুড়া জেলা শাখার সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা এমপি ও সাধারণ সম্পাদক মোশারফ হোসেন এমপি সহ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কে সহ সংশ্লিষ্ট সকল নেতৃবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও কৃতজ্ঞতা জানানো হয়।

এ সময় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নবগঠিত কমিটি সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং যুবসমাজকে ঐক্যবদ্ধ করে অগ্রগতির পথে এগিয়ে নিয়ে যাবে।