সিরাজগঞ্জ-বগুড়া সরাসরি রেলপথ নির্মাণ জরুরি, সংসদে আখতার
পুণ্ড্রকথা ডেস্ক
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন বলেছেন, আমরা উত্তরাঞ্চলের মানুষ নানা দিক দিয়ে বৈষম্যের শিকার হচ্ছি। নানা কারণে ভোগান্তির শিকার হচ্ছি। সিরাজগঞ্জ থেকে বগুড়ায় সরাসরি রেলপথ নির্মাণ হলে পথ আরও কমে আসতো।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জাতীয় সংসদে নিজের সিদ্ধান্তের পক্ষে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশন শুরু হয়।
আখতার হোসেন বলেন, গোটা উত্তরাঞ্চল নানা দিক দিয়ে পিছিয়ে আছে। আমরা যারা রংপুর বিভাগের মানুষ আছি তারা যদি ঢাকার সঙ্গে যোগাযোগ করতে চাই তবে অতিরিক্ত চার ঘণ্টা রেলে বসে থাকতে হবে। আমরা যদি ঢাকা থেকে রওয়ানা দেই তবে সিরাজগঞ্জ থেকে বগুড়া সরাসরি যেতে পারি না।
তিনি আরও বলেন, আমরা যদি বগুড়াও যেতে চাই তবে নওগাঁ, নাটোর, পাবনা ঘুরে যেতে হয়। সিরাজগঞ্জ থেকে বগুড়ায় সরাসরি রেলপথ নির্মাণ হলে পথ আরও কমে আসতো। তাই সিরাজগঞ্জ থেকে বগুড়া সরাসরি রেলপথ নির্মাণ জরুরি।