তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে নওগাঁয় ছাত্রদলের আনন্দ মিছিল
নওগাঁ প্রতিনিধি
নওগাঁ জেলা ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করায় বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং কেন্দ্রীয় নেতাদের শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।
সোমবার বিকেলে শহরের এটিম মাঠ থেকে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় নওগাঁ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি রুবেল হোসেন, নওগাঁ জেলা ছাত্রদলের আহবায়ক মামুন বিন ইসলাম দোহা, সদস্য সচিব তাইজুল ইসলাম তাজ, সিনিয়র যুগ্ম-আহাবায়ক শাজাহান বাদশা বক্তব্য রাখেন।
নতুন কমিটি ঘোষনায় করায় আনন্দে মিছিলে স্লোগানে স্লোগানে উচ্ছ্বাস প্রকাশ করেছেন নেতাকর্মীরা। স্থানীয় নেতাকর্মীরা জানান, নতুন এই কমিটি ছাত্রদলের কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং আগামী দিনে সংগঠনকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা আশা প্রকাশ করেন, নবগঠিত কমিটির নেতৃত্বে জেলার তৃণমূলের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে।
নওগাঁ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি রুবেল হোসেন বলেন, জেলা কমিটির নেতারা অত্যন্ত দক্ষ ও বিচক্ষণ। আন্দোলন সংগ্রামে রাজপথে তাদের অনেক ত্যাগ ও ভূমিকা রয়েছে। আনন্দ মিছিলের মাধ্যমে আমরা নতুন কমিটিকে স্বাগত জানিয়েছি। তাদের নেতৃত্বে আগামী দিনে ছাত্রদলের প্রতিটি ইউনিট ঐক্যবদ্ধভাবে কাজ করবে।
জেলা ছাত্রদলের নতুন কমিটির আহবায়ক মো. মামুন বিন ইসলাম দোহা বলেন, ছাত্রদল গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে রাজপথের দক্ষ একটি সংগঠন। এ সংগঠন সবসময় শিক্ষার্থীদের অধিকার আদায় ও কল্যাণে কাজ করে আসছে। আগামী দিনে শহীদ জিয়া ও দেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের আদর্শকে ধারণ করে ত্যাগী ও যোগ্য নেতাদের মূল্যায়নের মাধ্যমে এবং সুশৃঙ্খল রাজনীতির মাধ্যমে ছাত্রদল আরও শক্তিশালী সংগঠন হবে।
তিনি আরও বলেন, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী দ্রুত সময়ের মধ্যে একটি শক্তিশালী ও গ্রহণযোগ্য পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করা হবে। সকলকে সঙ্গে নিয়ে জেলার সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে আমরা কাজ করব।