বগুড়ায় ট্রাকের পিছনে আরেক ট্রাকের ধাক্কায় হেলপার নিহত, চালক আহত

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৭ মে ২০২৬ ১১:৫২ ।
পঠিত হয়েছে ২২ বার।

বগুড়ার নন্দীগ্রামে দাঁড়িয়ে থাকা একটি বালুবাহী ট্রাকের পেছন অপর আরেকটি ট্রাকের ধাক্কায় এক হেলপার নিহত ও একজন চালক গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (২৭ মে) সকাল আনুমানিক ৬টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

 

জানা যায়, বগুড়া থেকে ছেড়ে আসা বালুবাহী ট্রাক (ঢাকা মেট্রো ট-২৪-৭৫২০) মহাসড়কে দাঁড়িয়ে থাকা অপর একটি বালুবাহী ট্রাক (খুলনা মেট্রো ট-১১-১৮৯৩) কে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকের হেলপার মোঃ ইনজামাম (২০) ও চালক মোঃ শামীম শেখ (৩৫) গুরুতর আহত হন।

 

আহতরা হলেন, ঝিনাইদহ জেলার খড়াসোনি এলাকার মোঃ ইজ্জত আলীর ছেলে মোঃ ইনজামাম (২০) এবং খেদাপাড়া এলাকার আরব শেখের ছেলে মোঃ শামীম শেখ (৩৫)।

 

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নন্দীগ্রাম ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে সেখানে কর্তব্যরত চিকিৎসক হেলপার ইনজামামকে মৃত ঘোষণা করেন।

 

বর্তমানে নিহতের মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।এদিকে, কুন্দারহাট হাইওয়ে থানার সার্জেন্ট রাউফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দুর্ঘটনার বিষয়ে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


আরও পড়ুন