রাণীনগরে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর কারাদণ্ড
কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: ০৬ জুন ২০২৬ ১৬:১২ ।
প্রতিবেশী জেলা
নওগাঁর রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ফিরোজ হোসেন (৩০) নামে এক মাদকসেবি যুবককে ৫মাসের কারাদন্ড দেয়া হয়েছে| শনিবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নাবিলা ইয়াসমিন এই কারাদন্ড প্রদান করেন| সাজাপ্রাপ্ত ফিরোজ হোসেন নওগাঁ সদর উপজেলার ˆশলগাছী গ্রামের মনতাজ প্রামানিকের ছেলে|
নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিলা ইয়াসমিন জানান,এদিন দুপুরে উপজেলার পশ্চিম বালুভরা এলাকায় মাদক কারবারীরা আড্ডা বসিয়েছে,এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়| অভিযানে ফিরোজ হোসনেকে মাদক সেবনরত অবস্থায় হাতনাতে ধরে ভ্রাম্যমান আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে তাকে ৫মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে|
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল জানান,দন্ডিত ফিরোজ হোসেনকে সাথে সাথে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে|
আরও পড়ুন