বগুড়ায় জাতীয় কবির জন্মবার্ষিকী পালন

প্রকাশ: ১৩ জুন ২০২৬ ১৯:১৯ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে বার।

বগুড়া লেখক চক্র পাঠাগারের আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। কবির জন্মাবার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয় আলোচনা সভা, কবিতা পাঠ ও বই প্রদর্শনীর।

 

 

 

সাতমাথাস্থ টিএমএসএস ভবনের ৩য় তলায় পাঠাগার কার্যালয়ে শুক্রবার (১২ জুন) অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সরকারী আজিজুল হক কলেজের সাবেক উপাধ্যক্ষ, সংগঠনের উপদেষ্টা কবি প্রাবন্ধিক খৈয়াম কাদের।

 

 

 

সভাপতিত্ব করেন বগুড়া লেখক চক্র পাঠাগারের সভাপতি কবি ইসলাম রফিক। ‘কবি কাজী নজরুল ইসলামের কবিতায় প্রেম ও বিরহ’ নিয়ে আলোচনা করেন কবি এমরান কবির ও প্রবন্ধকার এস এম আনিছুর রহমান। ‘সঞ্চিতা’ থেকে কবিতা পাঠ করেন কবি আবু রায়হান, কবি মাহাবুব টুটুল, কবি আমিনুল ইসলাম রনজু, কবি শুভ্রা সাহা ও কবি শাকিবুল শাকিল।