মার্কস অলরাউন্ডার প্রতিযোগিতায় রাজশাহী ও রংপুর বিভাগে একক অভিনয়ে দ্বিতীয় যাহ্ রাহ্ মাহ্ফুজ

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৪ জুন ২০২৬ ২১:০৩ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ১০ বার।

রাজশাহী ও রংপুর বিভাগের যৌথ বিভাগীয় পর্যায়ের মার্কস অলরাউন্ডার প্রতিযোগিতায় একক অভিনয় বিভাগে দ্বিতীয় স্থান অর্জন করেছে যাহ্ রাহ্ মাহ্ফুজ।

সম্প্রতি বগুড়ার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় দুই বিভাগের বিভিন্ন জেলার প্রতিযোগীরা অংশ নেয়। তাদের মধ্য থেকে একক অভিনয় বিভাগে কৃতিত্বপূর্ণ পারফরম্যান্সের মাধ্যমে দ্বিতীয় স্থান অর্জন করে যাহ্ রাহ্ মাহ্ফুজ।

যাহ্ রাহ্ মাহ্ফুজ বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। অভিনয়ে তার হাতেখড়ি ‘আমরা ক’জন শিল্পীগোষ্ঠী’র সভাপতি আব্দুল মুবিন জিন্নাহর কাছে। বর্তমানে সে বগুড়া শিল্পকলা একাডেমি এবং নাট্যব্যক্তিত্ব মশিউর রহমানের কাছেও অভিনয়ের প্রশিক্ষণ নিচ্ছে।

তার এ সাফল্যে পরিবার, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীরা আনন্দ প্রকাশ করেছেন। তারা আশা করছেন, ভবিষ্যতেও যাহ্ রাহ্ মাহ্ফুজ অভিনয়চর্চার মাধ্যমে আরও সাফল্য অর্জন করবে এবং জাতীয় পর্যায়েও কৃতিত্বের স্বাক্ষর রাখবে।