মুনলাইটের উদ্যোগে প্রবীণ ভাতা ও শিক্ষাবৃত্তি বিতরণ

প্রকাশ: ২০ জুন ২০২৬ ১৯:১৫ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে বার।

মানবিক সংস্থা মুনলাইট ডেভেলপমেন্ট সোসাইটির উদ্যোগে অস্বচ্ছল, প্রবীণ ও শিক্ষার্থীদের প্রবীণ ভাতা ও শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।

শনিবার বেলা ৩ টায় শহরের মফিজ পাগলার মোড়ে অবস্থিত মুনলাইটের প্রধান কার্যালয়ে এই টাকা বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভাতা প্রদান করেন বগুড়া সরকারি আজিজুল হক কলেজের সাবেক প্রিন্সিপাল ও রংপুর কারমাইকেল কলেজের সাবেক প্রিন্সিপাল প্রফেসর আব্দুল হাই চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সরকারি আজিজুল হক কলেজের ইংরেজি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ওসমান গনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুনলাইটের প্রেসিডেন্ট জান্নাতুল বাকিয়া হক। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রবীণ ভাতা ও শিক্ষা বৃত্তি প্রকল্পের সমন্বয়কারী মুনলাইটের নির্বাহী কমিটির সদস্য মোরশেদা বেগম আইভি। বক্তব্য রাখেন মুনলাইটের নির্বাহী কমিটির সদস্য ওয়ালিউল ইসলাম বিতুল, মনজুরুল হক টুটু ও জিনিয়া নাজনীন। 

প্রবীণ ভাতা গ্রহনকারীদের মাঝে বক্তব্য রাখেন সুলতানা হক ও শিক্ষাবৃত্তি গ্রহণকারীদের মধ্যে বক্তব্য রাখেন লুবনা আকতার জেলি।

 

১ থেকে ২ হাজার টাকা করে ৬০ জন অস্বচ্ছল প্রবীণের মাঝে প্রবীণ ভাতা ও ৫০০ শত থেকে ২০০০ হাজার টাকা করে ৩৫ জন অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীর মাঝে এই বৃত্তির টাকা প্রদান করা হয়। অনুষ্ঠানে সকলের মঙ্গলকামনা করে দোয়া পরিচালনা করা হয়।

 

প্রধান অতিথি বলেন প্রতিটি মানুষ বয়সে প্রবীণ হলে বিভিন্ন কারণে অসহায় হয়ে পরে। এ সময় তাদের পাশে দাঁড়ানো ও সহয়োগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব। মানবিক সংস্থা হিসেবে মুনলাইট তাদের নিয়মিত ভাবে অর্থনৈতিক সহযোগিতা করে থাকে। শুধূ তাই নয় সংস্থাটি পাশাপাশি সমাজের মেধাবী ও অস্বচ্ছল পরিবারের শিক্ষার্থীদের নিয়মিত ভাবে সহযোগিতা করে তাদের লেখাপড়ার পথ সুগম করছে। আমি মনে করি অনুরুপ ভালো কাজে সমাজের প্রতিটি মানুষের এগিয়ে আসা উচিত।