কাহালুতে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
কাহালু( বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২২ জুন ২০২৬ ১৯:০৬ ।
বগুড়ার খবর
কাহালু উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে সোমবার (২২ জুন) উপজেলা অডিটোরিয়াম হলে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণ করে মাধ্যমিক পর্যায়ের ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৪ জন শিক্ষার্থীরা।
দুর্নীতি বিরোধী প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মালিহা খানম। অনুষ্ঠানের সভাপতি ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও জাতীয় র্স্বণ এবং রৌপ্যপদক প্রাপ্ত মাছের রেনু- পোনা উৎপাদনকারী আলহাজ্ব মোঃ শফিকুল ইসলাম।
এছাড়াও প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ।
আরও পড়ুন