বগুড়া লেখক চক্রের আয়োজনে কবি আন্ওয়ার আহমদ স্মরণসভা ও ফল উৎসব অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৮ জুন ২০২৬ ২০:০৬ ।
পঠিত হয়েছে বার।

বগুড়া লেখক চক্রের আয়োজনে কবি আন্ওয়ার আহমদ এর ৮৫তম জন্মদিন উপলক্ষে স্মরণসভা, স্মৃতিপদক প্রদান, কবিতা পাঠ ও ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় শহরের ম্যাক্স মোটেলে অনুষ্ঠিত স্মরণসভা ও ফল উৎসবে সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা শিশু সংগঠক এ্যাড. পলাশ খন্দকার। প্রধান অতিথি ছিলেন বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ ও প্রধান আলোচক ছিলেন সংগঠনের উপদেষ্টা কবি প্রাবন্ধিক প্রফেসর মুহম্মদ শহীদুল্লাহ।

 

কবিকে নিয়ে স্মৃতিতর্পন করেন সংগঠনের উপদেষ্টা কবি প্রাবন্ধিক প্রফেসর খৈয়াম কাদের, কবিপুত্র নাজিম আনওয়ার রুপম, রয়্যাল কেক এন্ড আর্ট এর সত্ত্বাধিকারী বায়েজিদ শেখ, কবি এমরান কবির, ছড়াকার আমির খসরু সেলিম ও এস এম আনিছুর রহমান। অনুষ্ঠান উপস্থাপনা করেন ইসলাম রফিক। 

 

স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আব্দুর রাজজাক বকুল।

 

শুভেচ্ছা বক্তব্য রাখেন একতারা সম্পাদক কবি মতিয়ার রহমান, শিক্ষাবিদ ড. ত্বাইফ মামুন ও কবি হাসান সিরাজ।

 

কবি আন্ওয়ার আহমদ এর কবিতা পাঠ করেন সাহাব উদ্দিন হিজল, মুনসুর রহমান তানসেন, সিকতা কাজল, প্রতত সিদ্দিক, শাহানূর শাহিন, মাহাবুব টুটুল, আবু রায়হান, সম্পা রাণী মোহন্ত, অনন্য রাসেল, শাহাদত হোসেন, মনোয়ারা মুন্নী, হাবীবুল্লাহ জুয়েল, আমিনুল ইসলাম রনজু, শাকিবুল শাকিল ও সাহানা আক্তার। 

 

স্মরণসভায় 'লেখমালা' সম্পাদক কবি মামুন মুস্তাফাকে 'কবি সম্পাদক আনওয়ার আহমদ স্মৃতিপদক ২০২৫' প্রদান করেন প্রধান অতিথি বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ। তাকে উত্তরীয় পরিয়ে দেয়া এবং সনদপত্র প্রদান করা হয়।

 

স্মরণসভায় রয়্যাল কেক এন্ড আর্ট এর পক্ষ থেকে প্রদত্ত কেক কাটেন প্রধান অতিথি| অনুষ্ঠান শেষে দেশীয় ফল দিয়ে এবং রয়্যাল কেক দিয়ে অতিথিদের আপ্যায়ন করা হয়।


আরও পড়ুন