বাজুস বগুড়া জেলা শাখার দ্বি-বার্ষিক নির্বাচনে মনোনয়ন পত্র জমা দিলেন পান্না
প্রকাশ: ০৭ জুলাই ২০২৬ ২১:০২ ।
মঙ্গলবার বিকেলে বাংলাদেশ জুয়েলার্স এসোয়িয়েশন বাজুস বগুড়া জেলা শাখার দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৬ উপলক্ষে নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মোফাজ্জাল হোসেন এর নিকট সভাপতি পদে মনোনয়ন পত্র জমা দেন মো: পান্না মিয়া (স্বত্তাধিকারী পান্না জুয়েলার্স)। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ডা: দেওয়ার আমিনুল ইসলাম শাহীন, নির্বাচন পরিচালনা কমিটির সচিব মো: ছিয়াকত আলী,সদস্য আব্দুল্লাহ আল মামুন,আব্দুল করিম মিনিস্টার । এসময় উপস্থিত ছিলেন আবু সাহান রাশেদ,মতিয়ার রহমান,এমদাদ হোসেন,রুহুল আমিন,লিটন মিয়া,মাইনুল ইসলাম মিলন। বাংলাদেশ জুয়েলার্স এসোয়িয়েশন বাজুস বগুড়া জেলা শাখার দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৬ আগামী ১২ আগস্ট অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন