বগুড়ায় জুলাই স্মরণে জামায়াতের মহিলা বিভাগের আলোচনা ও দোয়া মাহফিল

প্রকাশ: ১৮ জুলাই ২০২৬ ১৯:৪৬ ।
পঠিত হয়েছে বার।

শুক্রবার বিকেলে বগুড়া শহরের শহীদ টিটু মিলনায়তনে মহান শহীদ জুলাই স্মরণে জামায়াতে ইসলামী বগুড়া মহানগরীর মহিলা বিভাগ আয়োজিত আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রাক্তন ছাত্রীদের নিয়ে প্রীতি মিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মহিলা বিভাগের সেক্রেটারি মরিয়ম বেগম মুন্নীর সভাপতিত্বে ও সাহিত্য সাংস্কৃতিক বিভাগের সম্পাদিকা খাদিজা রহমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পীস স্কুল এন্ড কলেজ বগুড়ার অধ্যক্ষ ড. ফাহমিদা সুলতানা। বিশেষ অতিথি ছিলেন বগুড়া কলেজের প্রভাষক সাইয়্যিদা ইফফাত আরা। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বদরুন্নেসা তানিয়া, আসমা সিদ্দিকা, মারুফা, রিজওয়ানা, নিশাত, মাওয়া, সায়মা, জিসান, নাঈমা, মারিয়া। অনুষ্ঠানে শিল্পীদের সমন্বয়ে জুলাই জাগরণী সংগীত, কাওয়ালী সংগীত ও দেশাত্মবোধক সংগীত। একঝাঁক শিশু শিল্পীর সমন্বয়ে “জুলাই মানে নয়তো শুধু বড়দের জয়, জুলাই মানে ছোটোদের নতুন পরিচয়, নতুন সূর্যদয়, মজার টক শো” গড়বো মোরা সোনার দেশ বাংলাদেশ বাংলাদেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন তাহমিনা আক্তার। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, জুলাই আমাদের জাতীয় চেতনা ও সংহতিকে ঐক্যবদ্ধ করেছিল, যা এখনো আমাদের মাঝে অম্লান। শত সহস্র তরুণ প্রজন্মের আত্মত্যাগ আমাদের কে ঋণী করে গিয়েছেন। আমরা জুলাই শহীদ, আহত, পঙ্গুত্ব বরণকারী ভাই-বোনদের কখনো ভুলে যেতে পারি না। ২০২৪ সালের ১৬ জুলাই রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী সাহসী যুবকের বাতিঘর শহীদ আবু সাঈদ দুই হাত প্রসারিত করে ফ্যাসিবাদ কে সেই দিন চ্যালেঞ্জ জানিয়েছিল। তাঁর বুকে বুলেট হজম করে এদেশের লাখো-কোটি তরুণ প্রজন্ম কে দেশপ্রেম, সততা ও মানবিকতার প্রেরণায় উজ্জীবিত করেছিল। প্রাণে-প্রাণে সাহস জুগিয়ে ফ্যাসিবাদের পতন ত্বরান্বিত করেছিল। তাঁর সাথে শহীদ ওয়াসিম, শান্ত সহ ৬ জন তরুণ জীবন উৎসর্গ করে সার্বভৌম বাংলাদেশের বীজ বপন করেছিল। আমরা সকল শহীদদের অবদান, আত্মত্যাগ ও সাহসিকতা শ্রদ্ধাভরে স্মরণ করছি এবং মহান আল্লাহর কাছে তাদের জন্য উত্তম প্রতিদান কামনা করছি।


আরও পড়ুন