বগুড়ায় রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের শাহাদাতবার্ষিকীতে দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৬ অগাস্ট ২০২৬ ১৯:০৬ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে বার।

সাবেক নৌবাহিনীর প্রধান, সাবেক যোগাযোগ ও কৃষিমন্ত্রী, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শ্বশুর এবং ডা. জোবাইদা রহমানের বাবা রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বগুড়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) শহরের বায়তুর রহমান সেন্ট্রাল জামে মসজিদে মরহুমের পরিবারের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলে তাঁর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া সদর আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট এ কে এম মাহবুবুর রহমান, সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, জেলা বিএনপির সাবেক সভাপতি ডি.পি. সাইফুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চান, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফজলুল বারী তালুকদার বেলাল, সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট সাইফুল ইসলাম, জেলা বিএনপির সহসভাপতি এম আর ইসলাম স্বাধীন, অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু এবং সাংগঠনিক সম্পাদক শহিদ উন নবী সালাম।

মরহুমের পরিবারের পক্ষে উপস্থিত ছিলেন সৈয়দ আমিনুল ইসলাম দেওয়ান সজল। এ ছাড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক মইনুল হক বকুল, সাইদুজ্জামান শাকিল, সৈয়দ আব্দুল গফুর দারা, উজ্জ্বল হোসেন, হাসানুজ্জামান পলাশসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিল পরিচালনা করেন বায়তুর রহমান সেন্ট্রাল জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল্লাহ।