বগুড়ায় ফাল্গুনী শিল্পী গোষ্ঠীর যুগপূর্তিতে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
ফাল্গুনী শিল্পী গোষ্ঠীর আয়োজনে এক যুগপূর্তি উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় বগুড়া রোমেনা আফাজ মুক্ত মঞ্চে আলোচনা সভা ও সঙ্গীতানুষ্ঠানে সভাপতিত্ব করেন কণ্ঠশিল্পি আব্দুস সালাম। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাসাস বগুড়া জেলা শাখার আহবায়ক ওয়াহিদ মুরাদ। অতিথির বক্তব্য রাখেন আদর্শ ডিগ্রী কলেজ অধ্যক্ষ রবিউল ইসলাম, শজিমেক হাসপাতালের চিকিৎসক আজিজুর রহমান রাজু, সাংবাদিক মহসীন রাজু, কবি আব্দুর রাজ্জাক বকুল। স্বাগত বক্তব্য রাখেন ফাল্গুনী শিল্পী গোষ্ঠীর পরিচালক রুবেল মিয়া। সঙ্গীত পরিবেশন করেন রুপা, আব্দুস সালাম, বানী, নয়নতারা, পুঁখি, আলমগীর রুবেল, আজিজার রহমান রাজুসহ অন্যান্য শিল্পীবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বগুড়া শব্দ কথন সাহিত্য আসরের সাধারণ সম্পাদক এইচ আলিম।
অনুষ্ঠানটির প্রথমাংশে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর স্মরণে নজরুল বর্ষের সঙ্গীতানুষ্ঠান ও দ্বিতীয়ার্ধে যুগপূর্তির সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়।