বগুড়ায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু, লাশের ওপর দিয়ে গেল আরেক ট্রেন

স্টাফ রিপোর্টার
প্রধান খবর
পঠিত হয়েছে বার।

বগুড়া শহরের নারুলী এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক নারী নিহত হয়েছেন। শনিবার (১৭ অক্টোবর) সকাল পৌনে নয়টার দিকে এ ঘটনা ঘটে। প্রথম ট্রেনের ধাক্কায় ওই নারীর মৃত্যু হয়। পরে মরদেহ রেললাইন থেকে সরানোর আগেই এর ওপর দিয়ে আরেকটি ট্রেন চলে যায়। এতে মরদেহ ছিন্নভিন্ন হয়ে যায়।

 

বগুড়া রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার সাজেদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।