প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে শাহ্ সুলতান কলেজ ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬ ২০:০০ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ৩ বার।

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে বগুড়ায় সরকারি শাহ্ সুলতান কলেজের চতুর্থ শ্রেণির কর্মচারীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে সরকারি শাহ্ সুলতান কলেজ ছাত্রদল।

 

এ উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে কলেজের চতুর্থ শ্রেণির কর্মচারীদের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। ছাত্রদলের এ উদ্যোগে মানবিকতা, সামাজিক দায়বদ্ধতা ও কর্মচারীদের প্রতি সম্মান প্রদর্শনের বিষয়টি গুরুত্ব পায়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন সরকারি শাহ্ সুলতান কলেজের অধ্যক্ষ ড. সাহিদুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ শাহীন সাখাওয়াত, শিক্ষক পরিষদের সম্পাদক আব্দুল করিম, হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মুকুলসহ কলেজের শিক্ষকবৃন্দ।

 

সরকারি শাহ্ সুলতান কলেজ ছাত্রদলের আহ্বায়ক হাবিবুর রহমান হীরার সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস এম সামিউল ইসলাম নাহিদ, সদস্যসচিব হোসেন সোহাগ এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক জাকিরুল (দপ্তর), রাজু ও আবু হাসান সহ প্রমূখ। এ ছাড়া উপস্থিত ছিলেন বগুড়া জেলা ছাত্রদলের সদস্য রাহি হাসান রুমন, ১২ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি ফারহান, ২১ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সদস্যসচিব ফারহান, ব্যবস্থাপনা বিভাগের আহ্বায়ক নাইম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সদস্যসচিব ইমন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈকত, ছাত্রনেতা সম্রাট ও রাকিব, উচ্চমাধ্যমিক শাখার আহ্বায়ক রায়হান, যুগ্ম আহ্বায়ক বিশাল, রাতুল ও জিসানসহ বিভিন্ন বিভাগের ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

আয়োজকরা জানান, ছাত্রদল শুধু সাংগঠনিক কর্মকান্ডেই নয়, বরং সামাজিক ও মানবিক কার্যক্রমের মাধ্যমেও সাধারণ মানুষের পাশে থাকতে চায়। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।