বগুড়ার এরুলিয়ায় জামায়াতের নির্বাচনী কর্মী সভা অনুষ্ঠিত

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬ ১৯:৩৮ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ২ বার।

বগুড়া সদর উপজেলার এরুলিয়া ইউনিয়নের আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক রফিকুল আলমের নির্বাচনী সভা শুক্রবার বিকেলে এরুলিয়া স্কুল মাঠে ইউনিয়ন আমীর মাওলানা সুলতান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বগুড়া মহানগরীর সেক্রেটারী অ্যাডভোকেট আল আমিন তরফদার। সাবেক ছাত্রনেতা আবু হুরায়রার পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া মহানগরীর সভাপতি আজগর আলী, শহীদ রুহানীর পিতা আবু বক্কর সিদ্দিক, আব্দুর রাজ্জাক মেম্বার, অধ্যাপক আব্দুর রহীম, ব্যাংকার শফিকুল ইসলাম, সাবেক ছাত্রনেতা শামীম হোসেন।

সভায় প্রধান অতিথি বলেন, সন্ত্রাস চাাঁদাবাজী মুক্ত সমাজ গড়তে মানুষ দায়িত্বশীল ও জবাবদিহিমূলকজন প্রতিনিধি চায়। অধ্যাপক রফিকুল আলম একজন শিক্ষক ও সমাজসচেতন মানুষ। শিক্ষার আলো ছড়ানো, নৈতিকতা এবং সাধারন অসহায় মানুষের পাশে দাঁড়ানোই তাঁর কাজ। ইউনিয়নে নির্বাচিত হলে সার্বিক উন্নয়ন ও নাগরিক সেবা, মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় রোধে ইতিবাচক ভূমিকা রাখবে। কোনো প্রকার বৈষম্য, হয়রানি বা দলীয় পক্ষপাতিত্ব মুক্ত যোগ্যতা, সততা ও জনসেবার মানদণ্ড বিবেচনা করে অধ্যাপক রফিকুল আলমকে ভোট দিয়ে ইউনিয়নের উন্নয়নে অংশ নেওয়ার জন্য সকলের প্রতি আহবান জানান। আগামী ২১ জানুয়ারী’ ২৭ বগুড়া সদরে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে।