বগুড়ায় সদাগর কুরিয়ার সার্ভিস উত্তরবঙ্গ শটিং সেন্টারের উদ্বোধন
প্রেস বিজ্ঞপ্তি
বগুড়ায় সদাগর এক্সপ্রেস লিমিটেড কুরিয়ার এন্ড পার্সেল সার্ভিস উত্তরবঙ্গ টু দক্ষিণবঙ্গ ওয়ান ডে সার্ভিস এর শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে বগুড়া নাটোর সড়কের রানীরহাট এলাকায় এ উত্তরবঙ্গ শটিং সেন্টারের ফিতা কেটে শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি সদাগর এক্সপ্রেস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবুল কালাম আজাদ। পরে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি।
বিশেষ অতিথি সদাগর এক্সপ্রেস লিমিটেড এর চীফ অপারেটিং অফিসার মোঃ এমদাদুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সদাগর এক্সপ্রেস লিমিটেড কুরিয়ার এন্ড পার্সেল সার্ভিস এর সহকারি মহাব্যবস্থাপক (উত্তরবঙ্গ) ইব্রাহিম হোসোইন, রাজশাহী ম্যানেজার মোঃ রানা, রাজশাহী সিনিযর ম্যানেজার শামীম হোসেন, রংপুর সিনিয়র ম্যানেজার ওয়ালিউল্লাহ উলি,চাপাইনবাবগঞ্জ ম্যানেজার সাখাওয়াত জামিল দোলনসহ অন্যান্য জেলার ম্যানেজারবৃন্দ।