বগুড়ায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৯
দুপচাঁচিয়া( বগুড়া) প্রতিনিধি
বগুড়ার দুপচাঁচিয়ায় পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অভিযোগে ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিতরা হলেন: ওয়ারেন্টভুক্ত আসামি জাবেদ আলী, লাকু মিয়া, নাদিয়া বিবি, জাকিয়া, ছানাউল ইসলাম টুটুল, ইয়াছিন আলি, মাসুদ রানা, লিটন প্রাং, জুয়া মামলায় বাবলু (৫০), শহিদুল ইসলাম, আবু বক্কর (৪০), হাবিবুর রহমান (৫৫), খয়ের আলী, আলমগীর (৩৫); মাদক মামলায় মেহেদী হাসান সম্রাট, নাজমা খাতুন (৪৫), জাহিদ হাসান (২৮) এবং নিয়মিত মামলায় মতিউর রহমান (৪৮) ও রহমত।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে দুপচাঁচিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাসিরুল ইসলাম বলেন, ‘গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার বগুড়া বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।’