বগুড়ায় রেলওয়ের জমিতে উচ্ছেদ অভিযান, উদ্ধার ২১ শতক জমি
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২১ জানুয়ারী ২০২৬ ১৯:১৩ ।
বগুড়ার খবর
বাংলাদেশ রেলওয়ের মালিকানাধীন জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে বগুড়ায় ২১ শতক জমি উদ্ধার করা হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) লালমনিরহাট বিভাগের ভূ-সম্পত্তি কর্মকর্তা মো. মনজুর হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে সরকারি আজিজুল হক কলেজ ও বগুড়া রেলওয়ে স্টেশনসংলগ্ন মালগ্রাম ও সূত্রাপুর মৌজায় অবস্থিত রেলওয়ের জমিতে গড়ে ওঠা ২৬টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
রেলওয়ে সূত্র জানায়, রেলপথ মন্ত্রণালয়ের নির্দেশে বাংলাদেশ রেলওয়ের মালিকানাধীন জমি দখলমুক্ত করতে দেশব্যাপী বিশেষ অভিযান চালানো হচ্ছে। এরই অংশ হিসেবে বগুড়ায় এই উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়।
সূত্র আরও জানায়, ভবিষ্যতেও অবৈধ দখলদারদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আরও পড়ুন