বগুড়ায় নাগরিক ঐক্য নেতার বিএনপিতে যোগদান
স্টাফ রিপোর্টার
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়ন নাগরিক ঐক্যের সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল আলম খোকন আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগদান করেছেন।
বুধবার (২১ জানুয়ারি) বিকেলে শিবগঞ্জ উপজেলার উথলী উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির আয়োজিত দোয়া মাহফিল শেষে তিনি শিবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাবের হাতে ধানের শীষ প্রতীক তুলে দিয়ে বিএনপিতে যোগ দেন।
যোগদানকৃত খোকন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ মার্কার পক্ষে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার প্রতি আকৃষ্ট হয়ে তিনি বিএনপিতে যোগদান করেছেন। আমৃত্যু তিনি এই দলের পতাকাতলে থাকতে চান।
যোগদান প্রসঙ্গে শিবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব বলেন, নিজের ভুল বুঝতে পেরে তিনি নাগরিক ঐক্যে ছেড়ে বিএনপিতে এসেছেন। আমরা তাকে রবণ করে নিয়েছি।
এসময় উপস্থিত ছিলেন কিচক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আফছার আলী ও উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মীর মুন।