স্ত্রী-সন্তানদের নিয়ে ধানের শীষে ভোট চাইলেন মীর শাহে আলম

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৫৭ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে বার।

বগুড়ার শিবগঞ্জের উথলীতে বিএনপি মনোনীত প্রার্থী মীর শাহে আলমের ধানের শীষের পক্ষে এক নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৫টায় উপজেলার উথলী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ধানের শীষ মার্কার প্রার্থী মীর শাহে আলম।

সমাবেশে অন্তত তিন হাজার হিন্দু-মুসলিম নারী অংশগ্রহণ করেন, যা পুরো এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে।

প্রধান অতিথির বক্তব্যে মীর শাহে আলম বলেন, কর্মজীবী নারীদের যারা নিকৃষ্ট ভাষায় অপমান করে, তাদের বর্জন করে সবাই ধানের শীষে ভোট দিন।

তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে নারীরা সর্বোচ্চ সম্মান ও মর্যাদা পাবে, ইনশাআল্লাহ।

এ সময় আরও বক্তব্য রাখেন মীর শাহে আলমের সহধর্মিণী মীর লাবনী আকতার, বড় ছেলে মীর শাকরুল আলম সীমান্ত, পুত্রবধূ মীর ফারিয়া তাবাসসুম, ছোট ছেলে মীর দীগন্ত এবং কন্যা মীর সামারা সুনাত।

এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি এসএম তাজুল ইসলাম, উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ ফজলার রহমান জয় এবং উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান।