বগুড়ার সারিয়াকান্দিতে বিএনপি’র জনসভা ও বিশাল মিছিল
স্টাফ রিপোর্টার
বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে বিএনপি। সোমবার সকালে সারিয়াকান্দি কলেজ মাঠে উপজেলা ও পৌর বিএনপি এবং এর সকল অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। ধানের শীষের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে আয়োজিত এই সভায় নেতা-কর্মীদের ঢল নামে, যা এক পর্যায়ে জনসমুদ্রে পরিণত হয়।
জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী কাজী রফিকুল ইসলাম বলেন, যমুনার চরাঞ্চল থেকে শুরু করে মূল ভূখণ্ডের প্রতিটি মানুষ আজ পরিবর্তনের অপেক্ষায়।
উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নূর-এ-আজম বাবুর সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শ্যামল মাহমুদের সঞ্চালনায় সভায় বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহিদ-উন-নবী সালাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সারিয়াকান্দি পৌর বিএনপির সভাপতি শাহাদাৎ হোসেন সনি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শরিফুল ইসলাম হিরা সহ উপজেলা ও পৌর বিএনপি সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।