শপথ নিলেন নির্বাচিত সংসদ সদস্যরা
পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ১১:০৬ ।
দেশের খবর
ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেছেন।
ভবনের শপথ কক্ষে সকাল সাড়ে ১০টায় কুরআন তেলওয়াতের মাধ্যমে শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হয়।
এর পর প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরউদ্দিন নির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান।
সাধারণত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান জাতীয় সংসদের স্পিকার, কিন্তু গণ-অভ্যুত্থান-পরবর্তী পরিস্থিতিতে সংবিধান অনুযায়ী শপথ বাক্য পাঠ করালেন প্রধান নির্বাচন কমিশনার।
জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে গত বৃহস্পতিবার ভোটগ্রহণ করা হয়। একজন প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনে ভোট গ্রহণ হয়নি। আর দুটি আসনে ফলাফলের গেজেট প্রকাশে আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। ফলে সব মিলিয়ে ৩০০ আসনের মধ্যে ২৯৭টি আসনের সংসদ সদস্যরা শপথ নিলেন।
আরও পড়ুন