বগুড়ায় বেটার লাইফ ফাউন্ডেশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ২১:১৩ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে বার।

বেটার লাইফ ফাউন্ডেশন বগুড়ার উদ্যোগে শনিবার বিকাল ৪ টায় বগুড়া শহরের রোচার্স চাইনিজ রেস্টুরেন্টে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি ডাঃ এএইচ এম মুশিহুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ কুদরত-ই-জাহান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া পৌরসভার সাবেক মেয়র এ্যাড. একেএম মাহবুবর রহমান, টিএমএসএস মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ জাকির হোসেন, বগুড়া এ্যাডভোকেট বার সমিতির সভাপতি এ্যাড. শেখ রেজাউর রহমান মিন্টু, মুজিবর রহমান মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর রেজাউন্নবী, রমজান ও বিজ্ঞানের উপর আলোচনা করেন দক্ষিণ বগুড়া গোরস্থান মসজিদের খতিব মাওলানা আব্দুস সালাম,অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক এ্যাড. গোলাম মোস্তফা জিয়ন। বক্তারা বলেন রমজান মাস হচ্ছে তাকওয়া অর্জনের মাস তাই আমরা রমজান মাসের শিক্ষা নিয়ে বাকি ১১ মাস ইসলামের আলোকে আলোকিত হওয়ার আহবান জানান।