সন্ধ্যার মধ্যে বগুড়াসহ ১২ অঞ্চলে তীব্র ঝড় বইতে পারে
পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১২ মার্চ ২০২৬ ১১:৪২ ।
দেশের খবর
বগুড়াসহ দেশের ১২টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে।
বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল সাড়ে ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারিপুর, কুষ্টিয়া, যশোর ও কুমিল্লা অঞ্চলের ওপর দিয়ে সন্ধ্যা ৬টার মধ্যে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এ ছাড়া এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।