বগুড়ার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিলেন মির্জা সায়েম মাহমুদ

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১২ মার্চ ২০২৬ ১৬:৪২ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ১১ বার।

বগুড়া জেলার নবনিযুক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন মির্জা সায়েম মাহমুদ, পিপিএম।

বৃহস্পতিবার তিনি পুলিশ সুপারের কার্যালয়ে পৌঁছালে সদ্য বিদায়ী পুলিশ সুপার মো. শাহাদাত হোসেন, পিপিএম ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। পরে বিদায়ী পুলিশ সুপার আনুষ্ঠানিকভাবে নবাগত পুলিশ সুপারের কাছে দায়িত্বভার হস্তান্তর করেন।

দায়িত্বভার হস্তান্তর অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দায়িত্ব গ্রহণের পর নবাগত পুলিশ সুপার উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে সবার সহযোগিতা কামনা করেন।